তরুণ চিকিৎসকদের হৃদরোগ বিষয়ক জ্ঞান ও ইসিজি বিশ্লেষণ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক আয়োজন 'ইসিজি ফিয়েস্তা ২০২৬'।
ইসিজি স্টাডি গ্রুপের আয়োজনে এবং পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক এবং ইন্টার্ন চিকিৎসকগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ইসিজির প্রাথমিক ধারণা, গুরুত্বপূর্ণ ইসিজি শনাক্তকরণ, জটিল হৃদস্পন্দনজনিত সমস্যা নির্ণয়, ইসিজি কুইজ প্রতিযোগিতাসহ হৃদরোগ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক হৃদরোগ চিকিৎসা বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পান।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক ও হৃদরোগ বিভাগের অধ্যাপক অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক, ইসিজি স্টাডি গ্রুপের প্রতিষ্ঠাতা কোর্স পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং বিশিষ্ট ইলেক্ট্রোফিজিওলজিস্ট ও ইসিজি স্টাডি গ্রুপের প্রতিষ্ঠাতা কোর্স পরিচালক অধ্যাপক ডা. আতাহার আলী।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. এ এফ এম খাবির উদ্দিন আহমেদ, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুজিবুর রহমান এবং এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আরিফ জামান তুষার।
অনুষ্ঠানটে উৎসাহ মূলক বক্তব্য প্রদান করেন পপুলার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব ডা. মোস্তাফিজুর রহমান।
এসময় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইফতিখার ইবনে মান্নান, উপ-পরিচালক ডা. ইশতিয়াক সাজ্জাদুর রহমান ও ডা. আরিফ ইমরান রেজাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, সহকর্মী এবং অসংখ্য ইন্টার্ন চিকিৎসক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ইসিজি বিশ্লেষণ দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের একাডেমিক আয়োজন তরুণ চিকিৎসকদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাপনী বক্তব্যে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া (মাসুম) বলেন, জ্ঞানচর্চার মাধ্যমে দক্ষ ও মানবিক চিকিৎসক সমাজ গড়ে তুলতে এ ধরনের আয়োজন ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।
কমেন্ট