আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এই দিবস উপলক্ষে বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লক সংলগ্ন গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ডেন্টাল চেকআপ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইবনে সিনা হাসপাতালের অভিজ্ঞ দন্ত চিকিৎসকদের একটি দল শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। প্লেগ্রুপ থেকে শুরু করে উচ্চ শ্রেণির শিক্ষার্থীরা এ কার্যক্রমে অংশগ্রহণ করে এবং মুখের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
আয়োজকরা জানান, শিশুদের মধ্যে মুখগহ্বরের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি এবং ছোটবেলা থেকেই সঠিক পরিচর্যার অভ্যাস গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
কর্মসূচির অংশ হিসেবে প্লে-গ্রুপ ও নার্সারির শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়, যা শিশুদের অংশগ্রহণকে আরও প্রাণবন্ত করে তোলে।
কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা মানসম্মত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল প্রতিশ্রুতিবদ্ধ।
কমেন্ট