আন্তর্জাতিক শিশু সার্জারি দিবসে ঢামেকে র‍্যালি ও রোগীদের মাঝে খাবার বিতরণ

আন্তর্জাতিক শিশু সার্জারি দিবসে ঢামেকে র‍্যালি ও রোগীদের মাঝে খাবার বিতরণ

আজ আন্তর্জাতিক শিশু সার্জারি দিবস ২০২৬। এ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস-এর উদ্যোগে এবং ঢামেকের শিশু সার্জারি বিভাগের আয়োজনে মঙ্গলবার সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস এর সভাপতি অধ্যাপক ডা. মো. আবু জাফর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. ছামিদুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ডা. আশফাক নবী, যুগ্ম সম্পাদক ডা. মো. শাহিন রেজা, সায়েন্টিফিক সেক্রেটারি ডা. মোহাম্মদ মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক ডা. কায়সার ইয়ামিন ইষাদ, প্রকাশনা সম্পাদক ডা. এ কে এম সামছুদ্দিন ষ, অফিস সম্পাদক ডা. ছাদরুদ্দিন আল মাসুদসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক, চিকিৎসক, রেসিডেন্ট, ইন্টার্ন ও নার্সিং স্টাফরা।

র‍্যালির মাধ্যমে শিশুদের সার্জিক্যাল রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসা সেবার গুরুত্ব তুলে ধরা হয়। কর্মসূচির অংশ হিসেবে পরবর্তীতে শিশু সার্জারি বিভাগের ওয়ার্ডে ভর্তি রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় অসুস্থ শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন চিকিৎসকরা।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক শিশু সার্জারি দিবস উদযাপনের মাধ্যমে শিশুদের সার্জিক্যাল চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

নন-কমিউনিকেবল রোগ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি হওয়া দরকার পরবর্তী

নন-কমিউনিকেবল রোগ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি হওয়া দরকার

কমেন্ট