নিকডু'র নতুন পরিচালক হলেন রাশেদ আনোয়ার

নিকডু'র নতুন পরিচালক হলেন রাশেদ আনোয়ার

কিডনি এবং ইউরোলজি চিকিৎসায় দেশের একমাত্র বিশেষায়িত সরকারি হাসপাতাল ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির (নিকডু) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা, বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ার।

২৫ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তার যোগদানপত্র গ্রহণপূর্বক তার নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। এর আগে তিনি এই হাসপাতালে নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

ডা. রাশেদ আনোয়ার ১৯৬৮ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি) থেকে নেফ্রোলজিতে এমডি ডিগ্রি লাভ করেন।

কিডনি রোগ, ডায়ালাইসিস ও ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ হিসেবে গত ২০ বছরের বেশি সময় ধরে বিশেষজ্ঞ চিকিৎসা দিয়ে যাচ্ছেন ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ার। এসব বিষয়ে তার একাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে বিভিন্ন জার্নালে। এর আগে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগ, ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেফ্রোলজিস্ট হিসাবে কর্মরত ছিলেন।

ডা. রাশেদ আনোয়ার বলেন, কিডনি এবং ইউরোলজি চিকিৎসায় দেশের একমাত্র বিশেষায়িত সরকারি এই হাসপাতালকে অনন্য উচ্চতায় নিতে চান। এখানে কিডনি এবং ইউরোলজির সমন্বিত চিকিৎসা হবে সবচেয়ে কম খরচে। তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সফল কিডনি প্রতিস্থাপন পরবর্তী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সফল কিডনি প্রতিস্থাপন

কমেন্ট