শীত এলেই ত্বক একটু বেশি যত্ন চায়। শীতে একটু সচেতন হলেই ত্বক থাকবে সুস্থ ও সুন্দর। স্কিনের ডাক্তাররা সাধারণত যে পরামর্শগুলো দেন, সেগুলো মনে রাখলে অনেক ঝামেলা এড়ানো যায়। এজন্য যা করবেন তা হল:
১. শীতে ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়। তাই সাবান বা ফেসওয়াশ নয়, মাইল্ড ক্লিনজার ব্যবহার করুন। মুখ ধোয়ার পর দেরি না করে ময়েশ্চারাইজার লাগান।
২. অনেকে গরম পানিতে বেশি সময় নিয়ে গোসল করেন। এটা ত্বকের জন্য ক্ষতিকর। বরং কুসুম গরম পানি ব্যবহার করুন এবং গোসলে সময় কম নিন।
৩. শীতে শুধু মুখ নয়, ঠোঁট, হাত ও পায়ের যত্নও জরুরি। এজন্য নিয়মিত লিপ বাম ও ক্রিম ব্যবহার করুন।
৪. অনেকে মনে করেন, শীতে সানস্ক্রিন দরকার নেই। এটা ভুল ধারণা। শীতেও আল্ট্রাভায়োলেট বা ইউভি রশ্মি থাকে। বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করুন।
৫. যাদের একজিমা, সোরিয়াসিস বা চুলকানির সমস্যা আছে, শীতে তাদের উপসর্গ বাড়তে পারে। নিজে নিজে কিছু না লাগিয়ে প্রয়োজনে স্কিন ডাক্তারের পরামর্শ নিন।
৬. অনেকে শীতের সময় পানি কম খান। কিন্তু পানি কম খাবেন না। ত্বকের সুস্থতার জন্য ভেতর থেকেও যত্ন দরকার। পানি ত্বকের আদ্রতা বজায় রাখে।
নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে ভিজিট করুন: www.bdhealth24.com
কমেন্ট